বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

কালকিনিতে পুলিশের উপর হামলা -গাড়ী ভাংচুরের ঘটনায় ৬৩জনের নামে মামলা, গ্রেফতার ১৫

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনিতে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় ১৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. সাইদুর রহমান ১৫ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কালকিনি পৌরসভার নির্বাচন গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয় । শুক্রবার ২রা এপ্রিল পৌরসভার ঠ্যাঙ্গামারা এলাকায় নৌকা প্রতিকের জয়ী প্রার্থী এসএম হানিফের সমর্থকদের মধ্যে পরজিত বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়। এ সময় পুলিশের গাড়ী ভাংচুর করা হয়। উভয়পক্ষের সমর্থকরা একাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ১৩টি ককটেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে কালকিনি থানার এসআই সৈয়দ হাসিব আহম্মদ বাদী হয়ে ৬৩ জনের নামের নাম উল্লেখ করে মামলা করেন। এছাড়া মামলায় অজ্ঞাত আরো একশ থেকে দেড়শ’ জন আসামি করা হয়। মামলার পরে শনিবার সকালে কালকিনির বিভিন্ন স্থানে অভিযান ১৫ জনকে গ্রেফতার করে পুুলিশ।

এব্যাপারে পরজিত বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুর সাথে যোগযোগ করে তাকে পাওয়া যায়নি।’

কালকিনি থানার এসআই সৈয়দ হাসিব আহম্মদ জানান, ২ এপ্রিল দুই গুরুপের মধ্যে সংঘর্ষ হয় আমরা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে গেলে আমাদের উপর হামলা চালানো হয়। এতে আমাদের পুলিশের গাড়ী ভাংচুর করা হয় এবং আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

মাদারীপুরের কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় দায়ের করা মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

আওয়ামীলীগের নৌকা প্রতিকের জয়ী প্রার্থী এসএম হানিফ দেশরুপান্তরকে জানান, আমি এগুলোর পক্ষে না, এবং যেটা হয়েছে সেটা কোনভাবেই গ্রহনযোগ্য না। আমি পুলিশকে বলেছি যে বা যারা এই ঘটনা ঘটেছে সবাইকে গ্রেপ্তার করা হোক। কোন ছাড় নাই। এটা স্থানীয় রাজনীতি, এটা নৌকার নাম ভাঙ্গাচ্ছে। যে নৌকার নাম বলবে তাকেও গ্রেপ্তার করা হবে।’

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE