1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

শিবচরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৫৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর জেলার শিবচরে রামদা, চাইনিজ কুড়ালসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

উপজেলার কুতুবপুর ইউনিয়নের শফিজ আকনেরকান্দি গ্রামের মিরাজ আকনের বাড়ির সামনে থেকে শনিবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রনি হাওলাদার (১৮) ও হালান শিকদার (৩২)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৪ টি চাইনিজ কুড়াল, ২ টি রাম দা, ৯ টি গুলতি ও ১০০ মারবেল।

শিবচর থানা সূত্রে জানা গেছে, আটককৃত দুই ব্যক্তি স্থানীয় চেয়ারম্যান প্রার্থী মনোয়ার ব্যাপারীর সমর্থক। তারা প্রতিপক্ষের লোকজনের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইজিবাইকের সিটের নিচ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে। তারা প্রতিপক্ষের ওপর হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন