1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিয়ানমারে বিক্ষোভ করলে মাথায় গুলির নির্দেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মিয়ানমারে বিক্ষোভ করলে মাথায় গুলির নির্দেশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মিয়ানমারে শনিবার পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ দিন বিক্ষোভ করলে মাথায় গুলি চালানোর কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রতিবাদকারীদের উদ্দেশ করে বলা হচ্ছে, সরকার বিরোধী বিক্ষোভের সময় মাথায় গুলি করা হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিয়ানমারের রেডিও ও টেলিভিশনে এ বার্তা প্রচার করা হচ্ছে।

তবে প্রতিবাদকারীরাও সশস্ত্র দিবসে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। সামরিক প্যারেড চলাকালে তারা বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে।

শুক্রবার দেশটিতে চলমান বিক্ষোভের সামরিক জান্তার গুলিতে আরও নয় ব্যক্তির নিহতের খবর পাওয়া গেছে।

মিয়ানমারে ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। দেশটির নেত্রী অং সান সু চিসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের বন্দী করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে একাধিক অভিযোগ।

এর পর থেকে দেশটিতে চলছে বিক্ষোভ। এ পর্যন্ত সহিংসতায় তিন শতাধিক প্রতিবাদকারী নিহত হয়েছে।

এ দিকে অভ্যুত্থান ও বিক্ষোভ দমনে সহিংসতা নিয়ে আন্তর্জাতিক চাপ থাকলেও মিয়ানমারের সেনারা তা বরাবরই অগ্রাহ্য করে যাচ্ছে। দেশটির বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞার ঘোষণাও এসেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন