1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদের পর খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

ঈদের পর খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আরও এক দফা বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি। করোনা সংক্রমণের বেড়ে যাওয়ায় ৩০ মার্চ নয়, ঈদের পর খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান। এ কথা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ‌্যে ফেলতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছেন। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে তাই এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।”

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েক দফা পিছিয়ে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের দীপু মনি এ তথ্য জানান।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এ সময় জানান শিক্ষামন্ত্রী।

গত ২৭ ফেব্রুয়ারি করোনা মহামারির কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও ২৪ মে থেকে সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরুর ঘোষণা দেয় সরকার। সেদিন করোনার শনাক্ত হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। পরের দিন ২৮ ফেব্রুয়ারি শনাক্ত হার আরও কমে ২ দশমিক ৮৭ শতাংশ হয়। এর আগে ফেব্রুয়ারিজুড়ে প্রতিদিন গড়ে ২ দশমিক ৮২ শতাংশ হারে রোগী শনাক্ত হয়।

এমন অবস্থায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মার্চ থেকে হঠাৎ করেই সংক্রমণের ঊর্ধ্বগতি শুরু হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন