1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে ২৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

বিরামপুরে ২৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।।

– দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। আটকৃত আসামী হলেন বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামের মোঃ ফয়েজ উদ্দীনের পুত্র শাহিদুল ইসলাম (৩৫)।এই সূত্রে-পুলিশ জানায়। বৃহস্পতিবার (১১মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামে অভিযান চালালে এসময় ২৩ (তেইশ) বোতল ভারতীয় ফেন্সিডিল সহ শহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান উপরোক্ত বিষয়ে সত্যতা স্বীকার করে জানান-আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান-মাদকের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন