1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডাসার নেশার টাকার জন্য মাকে কুড়াল দিয়ে পিটিয়ে হত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ডাসার নেশার টাকার জন্য মাকে কুড়াল দিয়ে পিটিয়ে হত্যা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৬৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদকাসক্ত ছেলে রথিন জয়ধরকে(২৬) আটক করেছে ডাসার থানা পুলিশ

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে নেশার টাকা না পেয়ে সোনেকা (৫০) নামে এক মাকে নির্মমভাবে কুড়াল দিয়ে পিটিয়ে হত্যা করা অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে বিরুদ্ধে। এ হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলে রথিন জয়ধরকে(২৬) আটক করেছে ডাসার থানা পুলিশের। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে জেলার কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, রথিন জয়ধর তার মা সোনেকার কাছে গাঁজা কেনার জন্য টাকা দাবি করে। কিন্তু এ টাকা দিতে অস্বীকার করলে রথিন ক্ষিপ্ত হয়ে একটি কুড়াল দিয়ে তার মা সোনেকাকে পিটিয়ে হত্যা করে। এসময় তাকে বাঁধা দিলে তার বৃদ্ধ বাবা রাধেশ্যাম জয়ধরকে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় মানুষজন এসে জয়ধরকে আটকে রেখে উপজেলার ডাসার থানা পুলিশের হাতে দেন। এবং পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
নিহত সোনেকা কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী।

নিহত সোনেকা রাধেশ্যাম জয়ধর আহত অবস্থায় জানান, গাঁজার টাকার জন্য নিজের মাকে মেরে ফেলেছে। আমাকেও মারতে চেয়েছিল। ও নিশার জন্য পাগল হয়ে গেছে কে বাবা কে মা বুজতেছে না।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, মাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে রথিন জয়ধরকে আটক করেছি। এবং নিহতের লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন