1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ফসলি জমির মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ইতালী ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

মাদারীপুরে ফসলি জমির মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ইতালী ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর ।।
ফসলি জমির মাটি কাটা ও লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ইতালী ব্রিকস নামে এক ইটভাটার মালিকে ২লক্ষ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের। বৃহস্পতিবার বিকালে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইতালী ব্রিকস ম্যানেজারের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের জরিমানার টাকা আদায় করা হয়।

জেলা প্রশাসণ জানায়, আমরা জানতে পারি কৃষি জমির মাটি দিয়ে একটি ইটভাটা তাদের ইট তৈরি করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সদর উপজেলার পাচখেলা ইউনিয়নের ইতালী ব্রিকসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এবং ঘটনাস্থলে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও প্রতিষ্ঠানের লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী ২লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের জানান, সদর উপজেলায় ইতালি ব্রিকস ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ফসলি জমি থেকে মাটি উত্তোলন, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী ২লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন