1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাবের পৃথক অভিযানে ৪৯,২৭১ নিষিদ্ধ সরকারী ও বিদেশী ঔষধসহ ৩জন গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয় সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ পরীক্ষা প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরদিন সরকারকে হুঁশিয়ারি দিলো হেফাজত! তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল

র‌্যাবের পৃথক অভিযানে ৪৯,২৭১ নিষিদ্ধ সরকারী ও বিদেশী ঔষধসহ ৩জন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

-রাজধানীর কোতয়ালী ও বংশালে র‌্যাবের পৃথক অভিযানে ৪৯,২৭১ পিস বিক্রয় নিষিদ্ধ সরকারী ও বিদেশী ঔষধসহ ০৩ জন গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন কালোবাজারী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ০১ মার্চ, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৬:১০ ও ১৭:১০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন মিটফোর্ড রোড শোয়েব মার্কেট ও বংশাল থানাধীন মিটফোর্ড মেডিসিন মার্কেট এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে আনুমানিক ১৮,০০,০০০/- (আঠার লক্ষ) টাকা মূল্যের ৪৯,২৭১ পিস বিক্রয় নিষিদ্ধ সরকারী ও বিদেশী ঔষধসহ ঔষধ কালোবাজারী চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। অনুপ দত্ত নিপ্পন (৩৫), ২। নিত্তানন্দ সাহা @নারায়ন (৪০) ও ৩। মোঃ ফজলুল হক (৪৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪ টি মোবাইল ফোন ও নগদ- ১,২৪,৪০০/- (এক লক্ষ চব্বিশ হাজার চারশত) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ সরকারী ঔষধ কালোবাজারী করে ঢাকাসহ এর আশপাশের এলাকার বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন