1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নির্বাচক হচ্ছেন আব্দুর রাজ্জাক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নির্বাচক হচ্ছেন আব্দুর রাজ্জাক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে আব্দুর রাজ্জাককে। মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারের বর্তমান নির্বাচক প্যানেলে তৃতীয় সদস্য হিসেবে যুক্ত করা হচ্ছে তাকে।

জানা গেছে, ২০১৬ সালে ফারুক আহমেদের প্রধান নির্বাচক পদ ছেড়ে দেওয়ার পর জাতীয় দলের নির্বাচক প্যানেলটি দুই সদস্যরই আছে। যদিও বিসিবি এখন সেই শূন্যতা পূরণে এগিয়ে তারা। রাজ্জাক নির্বাচক প্যানেলে যুক্ত না হলেও আরও দুজনে বিবেচনায় রেখেছে বিসিবি। তাদের মধ্যে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস এবং সাবেক স্পিনার মঞ্জুরুল ইসলাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, হাবিবুল বাশারকে বলেছিলাম রাজ্জাকের সঙ্গে কথা বলতে। লিগের খেলার কারণে রাজ্জাক সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে। সে বোধহয় লিগে খেলতে চায়।

জানতে চাইলে প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে রাজ্জাক জানান,হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। একটু ভেবে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছি। প্রিমিয়ার লিগের খেলা শেষে জানাতে চেয়েছি। এখন খেলাও স্থগিত হয়ে আছে, ভেবে দেখতে হবে।

তবে আব্দুর রাজ্জাকের বিষয়টি এখনও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে বলে জানা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন