1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টিকার জন্য ৭ দিনে রেজিস্ট্রেশন করেছেন ৭৪ হাজার মানুষ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

টিকার জন্য ৭ দিনে রেজিস্ট্রেশন করেছেন ৭৪ হাজার মানুষ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য গত এক সপ্তাহে ৭৪ হাজার মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম এ তথ্য জানান। তিনি এদিন তার অফিস থেকে বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে রেজিস্ট্রেশন কার্যক্রমের সর্বশেষ অবস্থার কথা তিনি সাংবাদিকদের জানান।

আগামী ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু করবে সরকার। এর জন্য প্রথম দফায় কোভিড-১৯ মোকাবিলায় যুক্ত সম্মুখসারির কর্মী ও ৫৫ বছরের বেশি বয়সী নাগরিকদের গত ২৭ জানুয়ারি থেকে অনলাইনে নিবন্ধিত করা হচ্ছে। তবে অনলাইনে নিবন্ধন করতে না পারলে টিকাদান কেন্দ্রে গিয়েও তাৎক্ষণিকভাবে নিবন্ধন করা যাবে।

খুরশিদ আলম বলেন, ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। দেশজুড়ে টিকাদান শুরু হওয়র পরও এটা চলতে থাকবে। জনগণকে টিকার ব্যাপারে উৎসাহিত করতে জনপ্রতিনিধি ও বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

টিকাদান কর্মসূচি শুরুর দিনেই স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা টিকা নেবেন বলেও উল্লেখ করেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন