1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জনগণ যেন দেশকে পুলিশি রাষ্ট্র মনে না করে: হাইকোর্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

জনগণ যেন দেশকে পুলিশি রাষ্ট্র মনে না করে: হাইকোর্ট

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৮৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পুলিশকে সতর্ক করে হাইকোর্ট বলেছে, তাদের কোনো কর্মকাণ্ডে মানুষ যেন দেশকে পুলিশি রাষ্ট্র মনে না করে।

সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেছে।

এর আগে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচন চলাকালে এক বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ওই জেলার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত হাইকোর্টের তলবে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

এ সময় পুলিশকে সতর্ক করে হাইকোর্ট বলেছে, তাদের কথায় নয়, কাজে পটু হতে হবে। আইনের শাসন বিচার ব্যবস্থায় একা পূর্ণাঙ্গতা পায় না। রাষ্ট্রের সব অঙ্গের একসঙ্গে কাজ করতে হয়। এজন্য পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে।

আদালত বলেছে, কে কোন দলের বা মতাদর্শের সেটা বিবেচ্য বিষয় নয়। পুলিশের কোনো কর্মকাণ্ডের জন্য যেন ভীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

পুলিশকে উদ্দেশ করে হাইকোর্ট আরও বলে, ‘আপনারা জনগণের বন্ধু। আপনাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। মানুষ যেন দেশকে পুলিশি রাষ্ট্র মনে না করে।’

এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।

এসপি তানভীরের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এতে পক্ষভুক্ত হয়ে শুনানি করেন আইনজীবী অনিক আর হক, ইশরাত হাসান ও এএম জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. তাহিরুল ইসলাম।

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচন চলাকালে এক বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার তানভীর আরাফাতকে আজ সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে তলব করে হাইকোর্ট।

একই সঙ্গে ওই ঘটনায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, এ মর্মে রুলও জারি করে আদালত।

বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সংক্রান্ত প্রকাশিত খবর নজরে এলে গত ২০ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন