1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়া সদর উপজেলা বিএনপির মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়া সদর উপজেলা বিএনপির মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৩৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এস আই শফিকঃ

দ্রব্যসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা শহরের নবাববাড়ি রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির ব্যানারে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। একপর্যায়ে মানববন্ধনে ওই রোডের ফতেহ আলী বাজার গেট মোড় থেকে বগুড়া ডায়াবেটিক হাসপাতাল গেট পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সোলায়মান আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুনের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ রেজাউল করিম বাদশা।
আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কে এম খায়রুল বাশার, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আহবায়ক সহিদুল ইসলাম সরকার, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন, থানা যুবদল নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, ছাত্রনেতা মেহেরাজুল ইসলাম বিপ্লব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গোকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক ফেরদৌস আলম পিলু, যুগ্ম আহবায়ক আইয়ুব খান, বিএনপি নেতা আসাদুল হক টুকু, শফিকুল ইসলাম শফিক, হাজেরা বেগম, শাখারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল আলম মন্ডল, যুগ্ম আহবায়ক হাসান জাহিদ হেলাল, এরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুন অর রশিদ (হারুন), লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাফতুন আহমেদ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, ফাঁপোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ মো. রেজাউল হক ঠান্ডু, সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নুনগোলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মান্নান পান্না, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মিন্টু, শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, নামুজা ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল বাছেদ, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন মানিক, বিএনপি নেতা আল আমিন পেস্তা, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েদুল কবির সাজু, ছাত্রদল নেতা সরকার সিফাত, যুবদল নেতা রাশেদুর রহমান রাশেদ, স্বেচ্ছাসেবক দল নেতা শিপন, শ্রমিক দল নেতা আমিনুল ইসলাম প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন