1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বগুড়ার শিবগঞ্জে একটি বাড়ী লক ডাউন ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

বগুড়ার শিবগঞ্জে একটি বাড়ী লক ডাউন ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৪৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শিবগঞ্জ(বগুড়া) সংবাদদাতা।।

করোনা ভাইরাসের উপসর্গ সন্দেহে বগুড়ার শিবগঞ্জে একটি বাড়ী লক ডাউন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে সে পরিবারের জন্য ১৪ দিনের খাবার প্রদান করা হয়েছে।

জানা গেছে শনিবার দুপুর ১২ টা ৩০ মিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেদিনীপাড়া গ্রামের মোকলেছার রহমানের পুত্র খোকন(৩০) গত দেড় – দুই মাস পূর্বে মালয়েশিয়া থেকে বাড়ী আসে। আসার পর ভালই ছিল। গত ২ দিন হলে তার জ্বর, কাশি দেখা দেয়। এ সংবাদ শিবগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু জানতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এর নির্দেশে উপজেলা মৎস্য অফিসার ইমরান হোসেন চৌধুরী ও ইউপি চেয়ারম্যান খোকনের বাড়ী যেয়ে ১৪ দিনে জন্য তার পরিবারের ৪ জন সদস্যদেরকে বাড়ীর বাহিরে বের না হওয়ার জন্য নির্দেশ দিয়ে পরিবারের সবার জন্য ১৪ দিনের খাদ্য সামগ্রী চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবুর নিজস্ব তহবিল থেকে প্রদান করে বাড়ীটি লক ডাউন করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মমিনুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সদস্য চুন্নু মিয়া মন্ডল, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন