1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিগো লাইভ, টিকটক, লাইকি নিষিদ্ধে হাইকোর্টে রিট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিগো লাইভ, টিকটক, লাইকি নিষিদ্ধে হাইকোর্টে রিট

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোবাইলফোন অ্যাপস বিগো লাইভ, টিকটক, লাইকি  নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। বুধবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খাঁন রবিন।

রিটে যুব সমাজের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিগো লাইভ, টিকটক, লাইকি নিষিদ্ধ করতে সংশ্লিষ্টদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং একই সঙ্গে কেন আ্যপসগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি পেশ করা হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সচিব, তথ্য সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান এবং পুলিশের আইজিকে রিটে যুক্ত করা হয়েছে।

আইনজীবী জে. আর. খাঁন রবিন বাসসকে জানান, এসব অ্যাপ ব্যবহার তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। নষ্ট হচ্ছে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। তারা তরুণ বা কিশোর গ্যাংয়ে জড়িয়ে অপরাধমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে, হয়ে উঠছে সহিংস। তরুণ সমাজ এ আ্যপসের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চায় এবং নিজেকে জনপ্রিয় ভাবতে শুরু করে।

আইনজীবী রবিন বলেন, আ্যপসগুলোর মাধ্যমে তরুণ ও যুবকদের টার্গেট করে লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়ে এবং যৌনতার ফাঁদে ফেলে কৌশলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া হয়। প্রতারক চক্রের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক তরুণ।

তিনি বলেন, বিব্রতকর, অনৈতিক ও অশ্লীল এসব ভিডিও পর্নোগ্রাফিকে উৎসাহিত করার ফলে ইতিমধ্যে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া বেশ কিছু অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে।

আইনজীবী রবিন উল্লেখিত অ্যাপসগুলো বন্ধ করার লক্ষ্যে পদক্ষেপ কামনা করে এর আগে ৮ অক্টোবর লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।

তিনি বলেন, সংশ্লিষ্টরা পদক্ষেপ না নেয়ায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন