1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১০ দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

১০ দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দীর্ঘদিন বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত নয়টি দৈনিক বাংলা পত্রিকা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে ৮ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সরকারি তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

বাতিল হওয়া পত্রিকাগুলো হলো গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা, রিপোর্টার ও ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ফাইন্যান্সিয়াল ডেইলি।

১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯ (১) এর (৩) (ক) ধারা এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে চুক্তিপত্রের শর্ত না মানার কারণে একই আইনের ১০ ধারা মোতাবেক পত্রিকাগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়েছে বলে তথ্যবিবরণীতে বলা হয়েছে।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩ হাজার ২২২। নিবন্ধিত সংখ্যার মধ্যে দৈনিক পত্রিকা রয়েছে ১ হাজার ৩২৩। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ৫৪৯টি এবং মফস্বল থেকে ৭৭৪টি পত্রিকা প্রকাশিত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন