1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুখবর দিলেন মিথিলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

সুখবর দিলেন মিথিলা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা এখন কলকাতারও বাসিন্দা। স্বামী সৃজিত মুখার্জির সূত্রে পশ্চিমবঙ্গে তার লম্বা সময় কাটছে। আর এই সময়টাতে তিনি একের পর এক চমকপ্রদ খবর দিয়ে যাচ্ছেন ভক্তদের। টালিউডের দুটি সিনেমায় ইতোপূর্বে যুক্ত হয়েছেন তিনি। যার মধ্যে একটির কাজ শেষ করে ফেলেছেন।

সেই দুটি চমকের রেশ কাটতে না কাটতে নতুন সুখবর দিলেন মিথিলা। টালিউডের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর নাম ‘নীতিশাস্ত্র’। এটি মূলত একটি অ্যান্থলজি বা অমনিবাস চলচ্চিত্র। যেটা চারটি ছোট গল্পের সমন্বয়ে নির্মিত হবে।

সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা অরুণাভ খাসনবিশ। যিনি গত ১৩ বছর ধরে সিনে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সহকারি পরিচালক হিসেবেও কাজ করেছেন। তার এই সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করবেন ইমন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখার্জি, ঋতব্রত মুখার্জি, বাসবদত্তা চট্টোপাধ্যায় প্রমুখ।

অরুণাভের ভাষ্য, ‘ছোটবেলা থেকেই নীতিবোধের পাঠ দেওয়া হয়। তবে ঠিক-ভুলের ধারণা আপেক্ষিক। সেই ধারণা নিয়ে চারটি গল্পে দু’টি করে চরিত্রের মধ্যে দ্বন্দ্ব চলে।’

নতুন সিনেমা প্রসঙ্গে মিথিলা বলেছেন, ‘এখানকার সবার কাজের সঙ্গে এখনো ভাল করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভাল চিত্রনাট্য আর চরিত্র দেখে কাজ বেছে নিচ্ছি। এখানে আমাকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে।’

এর আগে মিথিলা কাজ করেছেন রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ নামের একটি সিনেমায়। সেখানে তাকে দেখা যাবে নাম ভূমিকায়। এরপর রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘আ রিভার ইন হ্য’ভেন’ সিনেমায় যুক্ত হন মিথিলা। এখানেও তাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। এগুলো ছাড়াও পশ্চিমবঙ্গে আলোচিত রাজনীতিবিদ মদন মিত্রের বায়োপিকে অভিনয় করতে পারেন তিনি। সেখানে তাকে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রূপে। যদিও খবরটা এখনো গুঞ্জন পর্যায়ে রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন