1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে: দীপুমনি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই’ রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে: দীপুমনি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনার শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উত্তরবঙ্গের নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুরে দুই দিনের সরকারি সফরের শুরুতে রবিবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

দীপুমনি বলেন, ১৫ মার্চ থেকে পুরোদমে দেশের সকল প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। এ ছাড়া বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ব্যাপারে গবেষণা চালানো হচ্ছে।

নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনে পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী রবিবার ও সোমবারের এ সফরে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন।

লালমনিরহাটের কালিগঞ্জের উত্তরা বাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠে শীতকালীন জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন, দিনাজপুরের চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জয় বাংলা গেট ও একই এলাকার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন এবং নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন