1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মেসির যে সিদ্ধান্তকে সেরা বলছেন তেভেজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মেসির যে সিদ্ধান্তকে সেরা বলছেন তেভেজ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বার্সেলোনায় ফেরেননি লিওনেল মেসি। যাননি সৌদি আরবের ক্লাব আল-হিলালেও। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই।

মেসির মিয়ামিতে যাওয়ার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মেসির সাবেক সতীর্থ কার্লোস তেভেজ। আর্জেন্টিার সাবেক ফরোয়ার্ড তেভেজ বলেন, ‘আমার মনে হয়, লিও (মেসি) নিজের অবস্থা জেনে এবং বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে। সতীর্থদের বেতন কমিয়ে সে বার্সেলোনায় ফিরতে চায়নি। সে খারাপ মানুষ হতে চায়নি। বার্সায় ফিরতে না পারায় অন্য যে কারো চেয়ে বেশি কষ্ট মেসিই পাচ্ছে।’

তেভেজ আরো বলেন, ‘সে মিয়ামিকে পছন্দ করে। এটা তার এবং তার পরিবারের জন্য শান্তির জায়গা। আমার মনে হয়, সে তার সেরা সিদ্ধান্ত নিয়েছে।’

সতীর্থদের বেতন কমিয়ে মেসি বার্সায় ফিরতে চান না। এই বিষয়টি মেসি নিজেই পরিষ্কার করেছেন। সাতবারের ব্যালন ডি’আর বিজয়ী তারকা বলেছিলেন, ‘আমি শুনেছি যে লা লিগা সব কিছু মেনে নিয়েছে এবং আমার ফিরে আসার জন্য সব কিছু ঠিকঠাক ছিল, তবু আরো অনেক কিছু করতে হবে। শুনেছিলাম আমাকে আনার জন্য বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এসব কিছুর দায় নিতে চাইনি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন