1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মেসির আর্জেন্টিনার ব্র্যান্ড পার্টনার ‘বিকাশ’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন

মেসির আর্জেন্টিনার ব্র্যান্ড পার্টনার ‘বিকাশ’

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হয়েছে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ।

সোমবার (৮ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এই তথ্য জানায়।

চুক্তি অনুযায়ী, এখন বাংলাদেশ থেকে সরাসরি আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের সাথে কাজ করবে বিকাশ। বিকাশই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের সাথে সরাসরি স্পন্সর হলো।

চুক্তির সম্পর্কে এএফএ-এর প্রেসিডেন্ট ক্লাউদিও ফ্যাবিয়ান তাপিয়া বলেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম বাংলাদেশি আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হিসেবে বিশ্বনন্দিত ফিনটেক কোম্পানি বিকাশকে পেয়ে ভীষণ আনন্দিত। বিকাশের মাধ্যমে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির একটি সত্যিকারের মাইলফলক অর্জিত হয়েছে। এরকম অংশীদারিত্বের ফলে আমরা নতুন নতুন অঞ্চলগুলোতে যেতে পারবো যেখানে আমাদের জাতীয় ফুটবল দলের অগণিত ভক্ত রয়েছেন। এ অনন্য অভিযাত্রায় আমরা বিকাশকে স্বাগত জানাই।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম গণমাধ্যমকে বলেন, পাঁচ মাস ধরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে এটি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে তাদের সঙ্গে চুক্তি হয়েছে।

শামসুদ্দিন হায়দার বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল এবং আর্জেন্টিনার মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের একটি ভালোবাসার সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বিকাশ একটি সেতু হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস। এর জন্য বাংলাদেশে আর্জেন্টিনা ভক্ত ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ।’

এর আগে, ৪৫ বছর পর গত ২৭ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে দেশটির সঙ্গে পুনরায় বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন