1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বাজার দর নিয়ন্ত্রনে পুলিশের মাইকিং - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাদারীপুরে বাজার দর নিয়ন্ত্রনে পুলিশের মাইকিং

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ১৫৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লাইভনিউজ ডেস্ক:

মাদারীপুর বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার অজুহাতে বাজারে সংকট তৈরি করে কেউ যাতে দ্রব্য মুল্যের দামবৃদ্ধি ও নিত্য অপ্রয়োজনীয় দোকানপাট ব্যতিত অন্য দোকান খোলা না রাখতে পারে সেজন্য মাদারীপুর সদর উপজেলার পৌর বাজারে অভিযান চালায় জেলা পুলিশের একটি দল শুক্রবার(২৭ মার্চ) বিকাল থেকে সন্ধা পর্যন্ত মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বদরুল আলম মোল্লার নেতৃত্ব পুলিশের একটি দল পৌরবাজারের বিভিন্ন পয়েন্ট এ কার্যক্রম পরিচালনা করেন।এ সময় তারা নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রন রাখতে ও মানুষ যাতে বিনা প্রয়োজনে বাজারে না ঘুরাফেরা করে তার সচেতনতা বৃদ্ধি করতে পৌরসভার কয়েকটি বাজার পরিদর্শন করেন। এ সময় তারা মাইকিং করে লোকজনকে বাসা থেকে বিনা প্রয়োজনে বের না হতে অনুরোধ করেন। এছাড়াও তারা সকল দোকানে মুল্য তালিকা ঝুলিয়ে রাখা ও তালিকার দাম অনুসারে পন্য বিক্রি করতে দোকানদারদের নির্দেশ দেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, অনেকেই হোম কোয়ারেন্টাইন মানছেন না এমন খবর যেখানেই শুনছি সেখানেই ছুটে গিয়ে জন সাধারনকে সচেতন করছি।এছাড়া মূল্যবৃদ্ধি, জনসমাগমসহ সবকিছু নিয়ন্ত্রন রাখতেই মাদারীপুর জেলা পুলিশের অভিযান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন