1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। গতাকাল মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শুরু করা হয়।এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান।

জেলা প্রশাসক বলেন, খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা, ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদ ও সব অসামাজিক কর্মকাণ্ড হতে বিরত রাখাসহ প্রতিভাবান খেলোয়ারদের তৃণমূল হতে তুলে আনার লক্ষে এ টুর্নামেন্টের আয়োজন। তিনি ক্রীড়ার প্রতি গুরুত্ব আরোপ করে বছরব্যাপী খেলাধুলা অব্যাহত রাখার আহবান জানান।

মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, খেলোয়ার কোচসহ অন্যরা।

জানা যায়, মাদারীপুর পৌরসভা দল ও ৫টি উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক-বালিকা দলসহ মোট ১২টি দলের ২৪০ জন খেলোয়ার এতে অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কালকিনি উপজেলা বালক দল বনাম ডাসার উপজেলা বালক দল।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন