1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে গ্রাম-পুলিশের কাজ গতিশীল করতে ১৪৪ টি সাইকেল বিতরণ’’দেয়া হবে স্মার্ট ফোন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরে গ্রাম-পুলিশের কাজ গতিশীল করতে ১৪৪ টি সাইকেল বিতরণ’’দেয়া হবে স্মার্ট ফোন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর।।

মাদারীপুরে গ্রাম পুলিশ এর কাজ গতিশীল করতেই ১৪৪ টি সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) দুপুরে আচমত আলী খান মিলনায়তনের হলরুমে মাদারীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের ১৪৪ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।

মাদারীপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ এ কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) সদস্যদের মাঝে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সাইকেল বিতরণ করেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশনারমাদারীপুর সদর হোসেন আরা তান্নি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম ভূইয়া।

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফউদ্দিন গিয়াস জানান, আমার সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সবকটি ওয়ার্ডে গ্রাম পুলিশ সদস্যদের একটি করে কর্পোরেট সিম দিয়েছি এখন বাইসাইকেল দেয়া হলো আগামীতে সকলকে একটি করে স্মার্ট ফোন দেয়া হবে।’ যাতে গ্রামের যেকোন ঘটনা তাৎক্ষণিক জানাতে পারে এবং আমরা সেই অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে পারি।’

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন