1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্রিজটাউন টেস্টে উডের পরিবর্তে সাকিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

ব্রিজটাউন টেস্টে উডের পরিবর্তে সাকিব

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৪০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পেসার মার্ক উডকে পাচ্ছে না ইংল্যান্ড। তার পরিবর্তে ব্রিজটাউন টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে পেসার সাকিব মাহমুদকে।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে কনুইয়ে চোট পান উড। যার কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বল করেননি তিনি। পঞ্চমদিনে নেটে বোলিংয়ের চেষ্টার সময় তীব্র ব্যথাও অনুভব করেন এই পেসার।

এবার এই চোটে বার্বাডোসে খেলা হচ্ছে না উডের। তার পরিবর্তে ইংল্যান্ডের একাদশে জায়গা পেয়েছেন সাকিব। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হতে যাচ্ছে ল্যাঙ্কশায়ারের এই ২৫ বছর বয়সী তারকার।

বুধবার (১৬ মার্চ) থেকে শুরু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, জো রুট (অধিনায়ক), ড্যান লরেন্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ক্রেইগ ওভারটন, জ্যাক লিচ, সাকিব মাহমুদ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন