1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

পলাশবাড়ীতে আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে “আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর রবিবার সকালে পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ হলরুমে অত্র কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান সরকারের সভাপতিত্বে ও আইএফআইসি ব্যাংক পলাশবাড়ী শাখার আয়োজনে ব্যাংকের বিভিন্ন সুবিধা নিয়ে বিশদ আলোচনা করেন আইএফআইসি ব্যাংক পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক সাজিদ হোসেন, অফিসার মার্কেটিং এন্ড সেলস এস.এম নূর-ই-শাহরী, আইএফআইসি ব্যাংক পলাশবাড়ী শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার হাবিবুল্লাহ সাদ্দাম, পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদা চৌধুরী প্রমূখ। নারীদেরকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং ব্যাংকিং নিয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য এমন সেমিনারের আয়োজন করেন বলে জানান আয়োজকরা।

এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমস্ত অনুষ্ঠান সঞ্চালন করেন আইএফআইসি ব্যাংক পলাশবাড়ী শাখার লোন পারফরম্যান্স অফিসার সাজিয়া আহমেদ বাঁধন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন