1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তিউনিসিয়ায় বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

তিউনিসিয়ায় বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে সংসদ স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট।

বিবিসি জানিয়েছে, করোনা সামলাতে ব্যর্থ হওয়ায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। রবিবার পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়।

প্রেসিডেন্ট কাইস সাঈদ জানিয়েছেন, নতুন সরকার গঠনে সাহায্য করতে তিনি দায়িত্ব নেবেন।

কিন্তু বিরোধীরা তার ঘোষণাকে অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেছেন।

কাইস টেলিভিশনে প্রচারিত ভাষণে বলেছেন, ‘সামাজিক শান্তি না ফেরা পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত থাকবে।’

প্রধানমন্ত্রী হিচেম মিচিচির বরখাস্তের খবর শুনে রবিবার সন্ধ্যায় সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়েন। তাদের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট কাইসও।

সংসদ ভবনের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ ভবনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে করোনায় অর্থনৈতিক সঙ্কট ও বেকারত্বের কারণে তিউনিসিয়ার বেশ কয়েকটি শহরে লাখ লাখ মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করেন। তারা সংসদ বিলুপ্ত এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে জড়ায়।

পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারেন ও স্লোগান দেন। এসময় তারা প্রধানমন্ত্রী হিচেম মিচিচির পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি জানায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পিপার স্প্রে করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন