1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ১৫০ জন অসহায় ব্যক্তি পেল শ্রমিকদলের ঈদ সামগ্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

জামালপুরে ১৫০ জন অসহায় ব্যক্তি পেল শ্রমিকদলের ঈদ সামগ্রী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ১৫০ জন অসহায় শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জামালপুর পৌর শ্রমিকদল। রবিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
জামালপুর পৌর শ্রমিকদলের সিনিয়র যুগ্মআহবায়ক নওশের আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদ হোসেন জনির সঞ্চালনায় আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও অসহায় শ্রমিকদের ঈদ সামগ্রী তুলে দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান হীরা, প্রচার সম্পাদক সুজন শেখ, পৌর শ্রমিকদলের যুগ্মআবায়ক আশরাফুল ইসলাম হাসু, ফিরোজ আহমেদ লাল, জুবায়ের হোসেন জুবরাজ ও শহর কৃষকদলের আহ্বায়ক সালেহীন শাহীন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি জনগণের দল বলেই সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। তিনি প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন