1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে এক গৃহবধূ মারা গেছে। তিনি উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ গ্রামের ফুলু মিয়ার স্ত্রী।
রবিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে বাড়ির অদূরে আগারি ব্রিজ সংলগ্ন যমুনার নদীর শাখা নদীতে গোসল করতে নামেন তিন সন্তানের জননী মোর্শেদা বেগম। এ সময় আকস্মিকভাবে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চিনাডুলী বিট পুলিশিং এলাকার কর্মকর্তা ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক আহমেদ বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, ‘বজ্রপাতে মোর্শেদা বেগমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বজ্রপাতে ইসলামপুর উপজেলার বলিয়াদহ গ্রামের আগারি ব্রিজের পাশে মোর্শেদা (৩৮) নামের এক মহিলার মৃত্যুর খবর পেয়েছি। জেলা প্রশাসকের নির্দেশে ইসলামপুর উপজেলা প্রশাসন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানের মাধ্যমে নিহতের পরিবারের কাছে ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়।

এমএইচএম /LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন