1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার সাঘাটায় ১৯ বছর আগের হত্যা মামলার ৭ আসামী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

গাইবান্ধার সাঘাটায় ১৯ বছর আগের হত্যা মামলার ৭ আসামী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা জেলার সাঘাটা থানায় ১৯ বছর আগের একটি খুনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ আসামীকে বিশেষ কায়দায় গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলো, সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের সাহেব আলীর ছেলে জয়নাল,তোফাজ্জল হোসেনের ছেলে মোত্তালেব, নুরুল হোসেনের ছেলে শাহ আলম,মৃত ময়েন উদ্দিনের ছেলে আব্দুর রশিদ,শাহ আলম এর স্ত্রী মঞ্জিলা বেগম। আসামীরা সবাই খামার ধনারুহা গ্রামের বাসিন্দা ও একই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এছাড়া অপর দুই আসামী কচুয়া গ্রামের খোকা মন্ডলের দুই ছেলে মোহাম্মদ আলী,বাবলু মন্ডল।

থানা সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর রবিবার দিবাগত গভীর রাতে সাঘাটা থানার সদ্য যোগদানকৃত বিচক্ষণ অফিসার ইনচার্জ মতিউর রহমান ও বোনারপাড়া ফাড়ি থানা ইনচার্জ এনায়েত কবিরের নেতৃত্বে,এস আই জুবাইদুর রহমান,এস আই গোলাম মোস্তফা,এস আই রবিউল ইসলাম,এস আই কামরুজ্জামান,এএসআই রুবেল,এএসআই মামুন,এএসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাতে সাঘাটা উপজেলার খামার ধনারুহা এলাকা থেকে ২২ ডিসেম্বর ২০০২ সালের জি আর ৭১৩ /০২ ধারা ৩৬৪/৩০২/২০১/৩৪/ ১০৯ ডি সি,১১নং মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদেরকে গ্রেপ্তার করে সাঘাটা থানায় আনা হয়।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান,রবিবার সকালে গ্রেফতারকৃত ৭ আসামীকে গাইবান্ধা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন