1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার ট্রাম্পের উপদেষ্টা করোনায় আক্রান্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

এবার ট্রাম্পের উপদেষ্টা করোনায় আক্রান্ত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নভেল করোনাভাইরাস হোয়াইট হাউজে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। নতুন এই রোগটিতে এবার আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার এবং সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা।

গত পাঁচদিন ধরে আইসোলেশনে থাকা মিলার মঙ্গলবার কভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়ে নিশ্চিত হন।

বিবিসি জানিয়েছে, কোস্টগার্ড কর্মকর্তা অ্যাডমিরাল চার্লস রে পজিটিভ হওয়ার পর যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জেনারেল মার্ক মিলে এবং আরও কয়েক জন সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

কোস্ট গার্ডের ভাইস কমান্ডার রে’র উপসর্গগুলো খুব একটা তীব্র নয় বলে খবরে জানানো হয়েছে।

ট্রাম্পের স্পিচ-রাইটার স্টিফেন মিলার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিবৃতিতে বলেন, ‘পাঁচ দিন ধরে আমি বাড়িতে আছি। এই কদিন নেগেটিভ এসেছিল। আজ পজিটিভ হয়েছি। কোয়ারেন্টাইনে থাকব।’

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউজের অনেক কর্মকর্তা কাজে যাননি। প্রেসিডেন্ট ভবনে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে।

এই পরিস্থিতির জন্য ট্রাম্পকে দোষারোপ করছে মার্কিন গণমাধ্যম। তিনি করোনাকে পাত্তা না দিয়ে বিপদ ডেকে এনেছেন বলে দাবি কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তার।

ট্রাম্প ইতিমধ্যে হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউজে ফিরেছেন। করোনা আক্রান্ত থাকলেও জো বাইডেনের সঙ্গে পরবর্তী বিতর্কের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্তের পর পর হোয়াইট হাউজে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসি’র খবরে বলা হয়। পরে অবস্থার ‘অবনতি’ হলে সামরিক হাসপাতালে যান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন