1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আল জাজিরার সাংবাদিক ইসরাইয়েলি বাহিনীর গুলিতে নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আল জাজিরার সাংবাদিক ইসরাইয়েলি বাহিনীর গুলিতে নিহত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক

ইসরাইয়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। দেশটির পশ্চিম তীরে সংবাদ সংগ্রহকালে শিরিন আবু আকলেহ নামের এই সাংবাদিক গুলিবিদ্ধ হন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে আল জাজিরা।

মন্ত্রণালয় জানায়, দেশটির পশ্চিম তীরের জেনিন শহরের কাছে বুধবার ইসরায়েলি বাহিনীর তল্লাশির খবর সংগ্রহ করতে যান শিরিন। ওই সময় তিনি গুলিবিদ্ধ হলে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে মন্ত্রণালয় জানায়।

‘তবে কোন পরিস্থিতিতে সাংবাদিক শিরিন নিহত হয়েছেন তা স্পষ্ট নয়। কিন্তু এক ভিডিওতে দেখা গেছে যে, শিরিনের মাথায় গুলি করা হয়েছে।’ বলেন আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম।

তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, আবু আকলেহ একজন প্রশংসিত সাংবাদিক ছিলেন। ২০০০ সালে ফিলিস্তিনে দ্বিতীয় ইন্তিফাদা শুরুর সময় থেকে তিনি আল জাজিরার সঙ্গে কাজ করছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন