1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অ্যালবিয়নকে উড়িয়ে দিল আর্সেনাল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

অ্যালবিয়নকে উড়িয়ে দিল আর্সেনাল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

প্রতিপক্ষের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জোড়া গোল করেন আলেকসঁদ লাকাজেত। একবার করে জালের দেখা পান কিয়েরন টিয়ারনি ও বুকায়ো সাকা।

আসরে প্রথমবারের মতো টানা তিন জয়ের স্বাদ পেল তারা।

২৩ থেকে ২৮ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। প্রথমে ডান দিকে এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন টিয়ারনি।

একটু পর ব্যবধান দ্বিগুণ করেন সাকা।

লাকাজেত পরের দুটি গোল করেন চার মিনিটের ব্যবধানে। ৬০তম মিনিটে নিচু শটে, ৬৪তম মিনিটে ভলিতে।

১৭ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এসেছে আর্সেনাল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে ওয়েস্ট ব্রমউইচ।

লিডস ইউনাইটেডকে ৩-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

টটেনহ্যামের সমান ম্যাচে ৩৩ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও শিরোপাধারী লিভারপুল শীর্ষে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন