1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অন্ধ্র উপকূলে আঘাত করতে যাচ্ছে অশনি, - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

অন্ধ্র উপকূলে আঘাত করতে যাচ্ছে অশনি,

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২
  • ২২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দুর্বল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত করতে পারে অশনি। বাংলাদেশের দিকে আসানির আসার সম্ভাবনা কম থাকলেও এর প্রভাবে দেশে আগামী দুই দিন বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় অশনি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতি নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত করতে পারে। এর প্রভাবে ভারতের অন্ধ্র, ওডিশা, পশ্চিমবঙ্গসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টি হতে পারে। বাংলাদেশ ও ভারতে ওই বৃষ্টি ১৪ মে পর্যন্ত চলতে পারে। আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

বুধবার বিকেল পাঁচটায় বিশাখাপট্টনম উপকূল থেকে ঘূর্ণিঝড়টি প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগোচ্ছিল।

অন্ধ্র প্রদেশে আঘাত করার পর রাজ্যটির বিশাখাপট্টনম উপকূলে অশনি স্থল নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ১১৯ মিলিমিটার। ঢাকায় বুধবার সারা দিনে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের বেশির ভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরের মাছ ধরার নৌকা ও নদ-নদীর নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন