1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছেন অর্জুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছেন অর্জুন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

বলিউডের প্রথম সারির প্রযোজক বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর। অনিল কাপুর ও সঞ্জয় কাপুরের মতো অভিনেতারা তার চাচা। কিন্তু অর্জুনের বেড়ে ওঠা তত সহজ ছিল না, অনেক কষ্ট সহ্য করেছেন তিনি। এ কথা জানালেন অনিল কাপুরের ছেলে অভিনেতা হর্ষবর্ধন কাপুর।

হর্ষবর্ধন এক সাক্ষাৎকারে জ্যাঠাতো ভাই সম্পর্কে বলেন, ‘‘অর্জুন আমার অনুপ্রেরণা। মানুষ হিসেবে অসামান্য তিনি। উনার জীবনের কথা বললে বলতে হয়, বড্ড কষ্ট সহ্য করেছে। খুব কঠিন সময় দেখেছে। তার পরে আজ যেই জায়গায় সে দাঁড়িয়ে, মানুষ এর জন্য উনাকে কৃতিত্ব দেয় না!”

অর্জুন যখন স্কুলে পড়েন, তখন তার মাকে ছেড়ে চলে যান বনি কাপুর। বিয়ে করেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে। তাদেরই দুই মেয়ে জাহ্নবি কাপুর ও খুশি কাপুর।

অর্জুনের প্রথম ছবি ‘ইশকজাদে’ মুক্তি পাওয়ার আগেই তার মা মারা যান।

হর্ষবর্ধনের বোন সোনম কাপুর বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রী, বোন রিয়া নির্মাতা হিসেবে পা রেখেছেন কয়েক বছর আগে।

এ অভিনেতা বলেন, ‘‘বড় হয়ে ওঠার পথে অর্জুনকে অনেক বাধা পেরোতে হয়েছে। নিজের শরীরে আমূল পরিবর্তন এনেছেন তিনি। মা ও বোনকে ভালো রাখার জন্য রোজগার করেছেন কষ্ট করে। নিজের পায়ে দাঁড়ানোর পরেই তার মা মারা যান। অর্জুন যা পেরেছে, আমার মনে হয় না আমি ওই জায়গায় থাকলে পারতাম।”

সপ্তাহ খানেক আগে অর্জুন সৎবোনদের নিয়ে মন্তব্য করেন। জাহ্নবি ও খুশির সঙ্গে তার ও বোন আংশুলার সম্পর্ক নিয়ে বলেন, ‘‘যদি বলি আমরা একটাই পরিবার, সুখী পরিবার, তা হলে মিথ্যা বলা হবে। আমরা বিচ্ছিন্ন পরিবার। যারা একসঙ্গে বসবাস করার চেষ্টা চালাচ্ছি। আমরা একে অপরকে বোঝার চেষ্টা করছি। এক সঙ্গে থাকলে ভালো সময় কাটাই। তাও আমরা এক হয়ে উঠিনি।”

এও জানিয়েছিলেন, স্কুলের বন্ধুরা তাকে ‘নতুন মা’ সম্পর্কে প্রশ্ন করত। উত্তর দিতে পারতেন না ছোট্ট অর্জুন।

অভিনেতা জানান, যে সময়ে বাবার দ্বিতীয় বিয়ে দেখতে হয়েছে তাকে, তখন বনি একজন বিখ্যাত মানুষ। সমাজে তার নাম ডাক রয়েছে। আর শ্রীদেবী তখনকার দিনে অন্যতম সেরা ও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তাই তাদের বিয়ে নিয়ে ছিল তুমুল আলোচনা। ফলে অর্জুনের ছোটবেলায় এই ঘটনার গভীর ছাপ পড়েছিল।

দীর্ঘদিন বাবার সঙ্গে সম্পর্ক না থাকলেও শ্রীদেবীর মৃত্যুর পর তার পাশে এসে দাঁড়ান অর্জুন কাপুর। সৎবোনদের সঙ্গে যোগাযোগ হয় তার। বর্তমানে মালাইকা আরোরার সঙ্গে প্রেম করছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘সন্দীপ আউর পিঙ্কি ফেরার’ ছবির এ অভিনেতা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন