1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্বজুড়ে শনাক্ত সাড়ে ৭ কোটি ছাড়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বিশ্বজুড়ে শনাক্ত সাড়ে ৭ কোটি ছাড়াল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাত্র এক সপ্তাহের মধ্যে করোনায় শনাক্তের সংখ্যা আরও এক কোটির ঘর স্পর্শ করল। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সাত কোটি ছাড়াল।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৮২২ জনে।

মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ ৬৮ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ২৮ লাখের বেশি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৭ লাখ ২১ হাজারের বেশি। একই সময়ে মারা গেছেন ১৩ হাজার ৫৫৯ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, ১ কোটি ৭৬ লাখের বেশি। সুস্থের সংখ্যা ছাড়িয়ে গেছে এক কোটি। তবে মারা গেছেন ৩ লাখ ১৮ হাজারের মতো।

আক্রান্তের সংখ্যা কোটির কাছাকাছি আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৯৯ লাখ ৭৭ হাজার ৮৩৪ জন। এর মধ্যে মৃতের সংখ্যা এক লাখ ৪৫ হাজারের কাছাকাছি। তবে সুস্থ হয়েছেন ৯৬ লাখের বেশি মানুষ।

এরপর তালিকায় আছে ব্রাজিল, আক্রান্তের সংখ্যা ৭১ লাখের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৮৪ জনের বেশি মানুষের। তবে সুস্থ ৬১ লাখ ৭৭ হাজার মানুষ।

এ ছাড়া ১০ লাখের ওপরে আক্রান্ত হয়েছে ১২টি দেশে: ফ্রান্স, রাশিয়া, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, পোল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং মেক্সিকো।

মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মারা গেছেন এক লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। দেশটি সুস্থ হয়েছেন ৬০ লাখের কাছাকাছি মানুষ।

ভারতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৪২ হাজারের বেশি। মৃতের তালিকায় দেশটি তৃতীয় অবস্থানে আছে। সেখানে সুস্থ হয়েছেন  ৯২ লাখ ৯০ হাজার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন