1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মাদারীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মাদারীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মাদারীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়। জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারের নেতৃত্বে মিছিলটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে দেশ ও বিদেশে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছিল। সব বঁাঁধা পেরিয়ে ৬.১৫ কিলোমিটারের পুরো পদ্মা সেতু দৃশ্যমান। এজন্য শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানিয়ে নেতাকর্মীরা বলেন, দেশের উন্নয়নে বারবার শেখ হাসিনা সরকার দরকার। এই পদ্মা সেতু চালু হলে শিক্ষা, সাংস্কৃতিক, কৃষিসহ সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তণ আসবে। ফলে আলোকিত হবে দক্ষিনাঞ্চলের কোটি কোটি মানুষ।

মাদারীপুুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক বলেন, এই পদ্মা সেতু চালু হলে শিক্ষা, সাংস্কৃতিক, কৃষিসহ সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তণ আসবে। ফলে আলোকিত হবে দক্ষিনাঞ্চলের কোটি কোটি মানুষ। আমাদের জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে দেশ ও বিদেশে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছিল। সব বঁাঁধা পেরিয়ে ৬.১৫ কিলোমিটারের পুরো পদ্মা সেতু দৃশ্যমান। এজন্য শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানাই।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন