1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরের বাংলাবাজার ঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

শিবচরের বাংলাবাজার ঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লাইভনিউজ24-মাদারীপুরঃ

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) দুপুরে তিনি নতুন এই ঘাট পরিদর্শন করেন।

পদ্মাসেতুর নদী শাসন কাজের জন্য কাঁঠালবাড়ী থেকে সম্প্রতি ঘাট সরিয়ে এনে বাংলাবাজারে স্থাপন করা করা হয়েছে। এখানে লঞ্চ, স্পিডবোট ও চারটি ফেরিঘাট থেকেই নৌযান চলাচল করছে। বর্তমানে কাঁঠালবাড়ীর পরিবর্তে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট হিসেবে পরিচিত হচ্ছে ঘাটটি।

বাংলাবাজার ঘাট পরির্দশনের সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন,’ পদ্মা সেতুর নদী শাসন কাজের জন্য ঘাট সরিয়ে বাংলাবাজার নামক স্থানে আনা হয়েছে। গত চার মাসের মধ্যে এখানে স্পিডবোট, লঞ্চ ও চারটি ফেরিঘাট নির্মান করা হয়েছে। যাত্রীসেবার মান নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি।’

তিনি আরো বলেন,’নতুন ঘাটে জায়গা অনেক বেশি রয়েছে। অনেক সময় ঘন কুয়াশার কারণে ফেরি চলতে পারে না, বর্ষার সময়ে স্রোতের কারনে ফেরি বন্ধ থাকে, তখন ঘাটে-রাস্তায় অপেক্ষা করতে হয়, গাদাগাদি করে গাড়ি রাখতে হতো। এখানে জায়গা বেশি থাকায় শত শত ট্রাক একত্রে রাখা যাচ্ছে। যাত্রীদের দূর্ভোগ হচ্ছে না। এর ফলে সেবার মান ইতোমধ্যে পূর্বের চেয়ে বেড়েছে। তাছাড়া এখন ঘন কুয়াশার মধ্যে আটকে পড়া যাত্রীদের যাতে বাংলাবাজার ঘাটে এসে দূর্ভোগ পোহাতে না হয় সে জন্য প্রয়োজনীয় শৌচাগারসহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন