1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার গণভবনে গিয়ে দেখা করেছেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

দুই দেশের ‘যুগান্তকারী সম্পর্ক’ বাস্তবায়িত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী ‘নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ব্যক্ত করতে’ দোরাইস্বামী গণভবনে যান বলে ভারতীয় দূতাবাসের ফেইসবুক পেজ থেকে জানানো হয়েছে।

পেজে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি যৌথ আত্মত্যাগ, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধা। এই সম্পর্ক পারস্পরিক আস্থা, বোঝাপড়া এবং মানুষে মানুষে গভীর সংযোগ থেকে শক্তি অর্জন করেছে।’

দোরাইস্বামী ভারতীয় পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। বাংলাদেশে আসার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও সম্মেলন বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত সচিব পদে যোগ দেওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন তিনি। এরও আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন