1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ১ মাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ১ মাস

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ১১১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনা পরিস্থিতির কারণে অবশেষে আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ কথা জানান।

এনবিআর চেয়ারম্যান জানান, করোনা পরিস্থিতির কারণে রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হলো।

এর আগে, গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন দিতে পারবে না, তারা সংশ্লিষ্ট কর অফিসে আবেদন করতে পারবেন। তবে ২ শতাংশ জরিমানার বিষয়টি বাধ্যতামূলক নয়। গ্রাহক সঠিক সময়ে কেন রিটার্ন জমা দিতে পারেনি, তার যৌক্তিক কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে। কমিশনারের কাছে যদি কারণ যৌক্তিক মনে না হয়, তবে জরিমানা গুনতে হবে।

তিনি জানান, গত বছরের ২৬ নভেম্বরের চেয়ে এ বছরের ২৬ নভেম্বর পর্যন্ত রিটার্ন বেড়েছে ৬৩ হাজার ১৯৯টি। তবে একই সময়ে আয়কর কমেছে ১৯৩ কোটি টাকা।

আয়কর আইন অনুযায়ী উপ-কর কমিশনার করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্ন জমা দিতে দুই মাস সময় দিতে পারে। তবে করদাতাকে সেই ক্ষেত্রে দুই শতাংশ জরিমানা দিতে হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন