1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Illustrative vial of coronavirus vaccine

জনগণকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেবে সরকার। প্রথম দফায় যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকার ৩ কোটি ডোজ টিকা কিনবে বাংলাদেশ।

এ খবর জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সোমবার এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে অনলাইনে তিনি সভায় অংশ নেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, টিকা কেনার জন্য ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুকূলে ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ সব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী জনগণকে বিনামূল্যে দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ সরকার এই টিকা কিনে আনবে এবং বিনামূল্যে তা সরবরাহ করবে।”

বিনামূল্যে টিকা প্রয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম ও স্বজনপ্রীতি কঠোরভাবে দমন করা হবে বলেও জানান।

একই বৈঠকে মাস্ক পরার বাধ্যবাধকতা নিয়েও আলোচনা হয়। ড. খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, কভিড-১৯ এর দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করার নির্দেশনা দেওয়া হয় মন্ত্রিসভায়। তবে জরিমানার সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্ট করে বলা হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন