1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মন্ত্রীর সঙ্গে ডিনারে রাজি না হওয়ায় বিদ্যার শুটিং বাতিল! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মন্ত্রীর সঙ্গে ডিনারে রাজি না হওয়ায় বিদ্যার শুটিং বাতিল!

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রদেশে নতুন ছবি ‘শেরনী’র শুট করছেন বিদ্যা বালান। হঠাৎ করেই সেখানে ঘটল বিপত্তি। কারণ হিসেবে যে ঘটনার কথা বলা হচ্ছে তা শুনে চোখ কপালে ওঠার জোগাড় অনেকের!

ভারতীয় গণমাধ্যম জানায়, জঙ্গল এলাকায় শুটিং করার জন্য সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়া ছিল। কিন্তু নির্দিষ্ট দিনে শুটিংয়ের জন্য সেখানে পৌঁছে প্রোডাকশন টিম জানতে পারে, ওই অনুমতি প্রত্যাহার করা হয়েছে।

জেলা বন কর্মকর্তা শুটিং ইউনিটকে জঙ্গলে ঢুকতে বাধা দেন। ইউনিট সূত্রে খবর, মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ ডিনারের নিমন্ত্রণ জানিয়েছিলেন বিদ্যা বালানকে। কিন্তু বিখ্যাত অভিনেত্রী সেই নিমন্ত্রণ রক্ষা করতে রাজি হননি। তার পরেই নাকি শুটিংয়ের অনুমতি বাতিল করে দেওয়া হয়।

অবশ্য মন্ত্রী বিজয় শাহ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘‘আমি কোনো নিমন্ত্রণ পাঠাইনি। বরং ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল, যেটা ব্যস্ততার কারণে ‘না’ করে দিয়েছি। ডিনার বাতিল হয়েছে, শুটিং নয়।’’

এই প্রসঙ্গে বিদ্যা বা ‘শেরনী’র নির্মাতারা কোনো মন্তব্য করেননি। অমিত মসুরকর পরিচালিত এই ছবিতে আরও আছেন ইলা অরুণ ও বিজয় রাজ।

অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ভারতীয় গণিতবিদের বায়োপিক ‘শকুন্তলা দেবী’তে। করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহের বদলে এটি রিলিজ হয় আমাজন প্রাইমে। এ ছাড়া মুক্তি পায় ‘নাটখাট’ নামের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজকও তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন