1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বঙ্গবন্ধুর সমাধিতে নবগঠিত ডাসার থানা আওয়ামীলীগের হাজারো কর্মীর শ্রদ্ধা নিবেদন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বঙ্গবন্ধুর সমাধিতে নবগঠিত ডাসার থানা আওয়ামীলীগের হাজারো কর্মীর শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ শনিবার দুপুরে মাদারীপুর জেলার নবগঠিত ডাসার থানা আওয়ামীগের নেতৃবৃন্দ ও হাজারো কর্মীরা আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এর মধ্যেদিয়েই নবগঠিত ডাসার থানা আওয়ামীগ তাদের সংগঠনের সকল কার্যক্রম শুরু করেন।
মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণদের নেতৃত্বে ডাসার থানা আ’লীগের নেতাকর্মীরা এক বিশাল গাড়ি বহর নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দোয়া-মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করেন নতুন কমিটির নেতৃবৃন্দরা। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণদে, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক মোঃ লোকমান সরদার, ডাসার থানা আওয়ামীলীগের নবনির্বাচিত আহ্বায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, নবনির্বাচিত যুগ্ন আহ্বায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল, সদস্য সৈয়দ শিবলু, সৈয়দ মনির, প্রতাপ বাড়ৈ, বাবু অর্জুন নাগ, আইনজীবি বিদ্যুৎ কান্তি বাড়ৈ, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ সরদার ও মুন্সি মামুনসহ অনেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন