1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ১৫ফুট লম্বা দুটি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাদারীপুরে ১৫ফুট লম্বা দুটি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর প্রায় ৪কেজি ওজনের গাঁজা গাছসহ বিধান পুইস্তা(৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব আট। বুধবার গভির রাতে সদর উপজেলার দত্ত কেন্দুয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে প্রেস বিক্ষপ্তির মাধ্যামে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুর র‌্যাব -৮। বিধান পুইস্তা মাদরীপুর সদর উপজেলার দত্ত কেন্দুয়া গ্রামের পূর্ণ পুইস্তার ছেলে।

র‌্যাব প্রেস বিক্ষপ্তির মাধ্যমে জানান, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার সদর থানাধীন দত্তকেন্দুয়া গ্রামে বিধান পইস্তা নামক এক ব্যক্তি তার বসত বাড়ী সংলগ্ন পুকুরের পাশে মাদকদ্রব্য গাঁজা চাষের কার্যক্রম চালিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা চাষী বিধান পইস্তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর বসত বাড়ী পাশে পুকুরের পশ্চিম পাশে তল্লাশী করে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যরে ৩ কেজি ৭৫০ গ্রাম ওজনের ২টি (তাজা) গাঁজা গাছ উদ্ধার করা হয়। জানা যায়, আসামী একজন পেশাদার গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ তার নিজ বসত বাড়ীর আশ পাশ এলাকায় অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা চাষ ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল।

মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম জানান, আসামীকে উদ্ধারকৃত গাঁজা গাছসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এবং র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন