1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিটিভি মানেই বাতাবি লেবুর বাম্পার ফলন, পাল্টে যাবে এ ধারণা! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বিটিভি মানেই বাতাবি লেবুর বাম্পার ফলন, পাল্টে যাবে এ ধারণা!

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
‘বাংলাদেশের হৃদয় হতে’ অনুষ্ঠানের দৃশ্য

বাংলাদেশ টেলিভিশন তথা বিটিভি-র অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক জগদীশ এষ বললেন, বিটিভি মানেই ‘বাতাবি লেবুর বাম্পার ফলন!’- দর্শকদের মন থেকে এই ধারণাটি আমরা পাল্টে দিতে চাই। বিটিভির অনুষ্ঠানমালাকে আমরা সম্পূর্ণ ঢেলে সাজাচ্ছি।

নতুন আঙ্গিকে সাজানো আয়োজন নিয়ে এ কথা বলেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বড় ধরনের পরিবর্তন আসছে বিটিভি-র কার্যক্রমে। দীর্ঘদিনের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে অনুষ্ঠানমালা। খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে একাধিক আয়োজন।

তারই ধারাবাহিকতায় শুক্রবার থেকে শুরু হচ্ছে বিনোদনমূলক অনুষ্ঠান ‘বাংলাদেশের হৃদয় হতে’। দেশের ৬৪টি জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, মানুষের জীবন-জীবিকা, পোশাকপরিচ্ছদ, খাবার, ভাষার ভিন্নতা সবকিছুই তুলে ধরা হবে এ অনুষ্ঠানের মাধ্যমে।

৫০ মিনিট ব্যাপ্তির এ অনুষ্ঠানের প্রতিটি পর্বে ভিন্ন-ভিন্ন জেলা বেছে নেওয়া হয়েছে। যার শুটিংও সম্পন্ন হয়েছে সব জেলায় গিয়ে। যার মাধ্যমে দর্শকেরা বিনোদন পাওয়ার পাশাপাশি দেশের প্রতিটি জেলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কেও ধারণা পাবেন। আর অনুষ্ঠানটির বড় একটা অংশ জুড়ে থাকছে আঞ্চলিক গান।

জগদীশ এষের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। আলিফ চৌধুরী ও নাহিদা আফরোজ সুমির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মাসের শেষ শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে।

অনুষ্ঠানের প্রথম পর্ব সাজানো হয়েছে জামালপুর জেলাকে ঘিরে।

‘বাংলাদেশের হৃদয় হতে’ প্রসঙ্গে চ্যানেলটির অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক জগদীশ এষ বলেন, “বিটিভি মানেই ‘বাতাবি লেবুর বাম্পার ফলন!’- দর্শকদের মন থেকে এই ধারণাটি আমরা পাল্টে দিতে চাই। বিটিভির অনুষ্ঠানমালাকে আমরা সম্পূর্ণ ঢেলে সাজাচ্ছি। নতুন আঙ্গিকের বেশ কয়েকটি অনুষ্ঠান আমরা নির্মাণ করেছি। তার মধ্যে ‘বাংলাদেশের হৃদয় হতে’ মূলত একটি জেলাভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান।”

আরও বলেন, “বাংলাদেশ খুব ছোট্ট একটি দেশ হলেও এ দেশের বিভিন্ন জেলার সংস্কৃতি, ঐতিহ্য, আচার, জীবনযাপন ধারা, এমনকি ভাষাগতও ভিন্নতা রয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ যেন দেশের সব জেলা সম্পর্কেই জানতে পারে, সে লক্ষ্যেই অনুষ্ঠানটির পরিকল্পনা। আশা করছি, ভিন্ন মাত্রার এ অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন