1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৪ লাখ মানুষের প্রাণ কেড়ে নিল করোনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

১৪ লাখ মানুষের প্রাণ কেড়ে নিল করোনা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন চার লাখ মানুষ। আক্রান্ত ৬ কোটির কাছাকাছি।

শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় ১৪ লাখ ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৯৫ লাখ ১৪ হাজার জন। এর মধ্যে সুস্থের সংখ্যা ৪ কোটি ১১ লাখ ৫৬ হাজার।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন প্রায় আট হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন পাঁচ লাখের বেশি।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক কোটি ২৭ লাখ ৭৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬৩ হাজারের বেশি লোক।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৬০ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। দেশটিতে ৯১ লাখ ৭৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রবিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৩৮৮ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন