1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জেলার রৌমারী উপজেলার খাটয়িামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শাহীনুর রহমান চাঁদ (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বালিয়ামরী সীমান্তে ১০৬২ ও ৬৩ সীমানা পিলারের কাছে হত্যাকাণ্ডটি ঘটে।

৩৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে ১২/১৩ জন চোরাচালানি সীমান্তে গরু পাচার করে আনার জন্য জড়ো হন। চোরাচালানি দলটি কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় শাহীনুর রহমান চাঁদ গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা অন্য চোরাচালানিরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাছের বিল্লাহ জানান, রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসিনুরের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে একটি প্রতিবাদ লিপি বিএসএফের কাছে পাঠানো হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন