1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে থানার ভেতর সাইকেল ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাদারীপুরে থানার ভেতর সাইকেল ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে থানার ভেতর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে এক সাইকেল ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার ভেতর অবস্থিত জিজ্ঞাসাবাদ কক্ষে এ ঘটনা ঘটে। পরে ওই ব্যবসায়ীকে চিকিৎসা দেয়া হয়।
পুলিশ, ভুক্তভোগী ব্যবসায়ী ও হাসপাতাল সূত্র জানায়, সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে সদর উপজেলার মস্তফাপুর থেকে সাইকেল ব্যবসায়ী বজলু খানকে সদর মডেল থানায় ডেকে নিয়ে যায় প্রতিবেশী রাজবাড়ীর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজ্জাক খান। পরে জিজ্ঞাসাবাদের নামে ওই ব্যবসায়ীকে থানার ভেতরে রাজ্জাক শারিরিকভাবে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোন ছুঁড়ে মারলে ব্যবসায়ী বজলু আহত হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আহত ব্যবসায়ী বজলু খান অভিযোগ করে বলেন, মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকান ভাড়া নেয়াকে কেন্দ্র করে রাজ্জাক খানের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। এরপরে একের পর এক হয়রানীয় শুরু করেন রাজ্জাক। বৃহস্পতিবার সকালে বিনা অপরাধে তাকে থানার ভেতর ডেকে নিয়ে গিয়ে থানা পুলিশের বেশ কয়েকজন সদস্যের উপস্থিতিতেই তাকে আহত করা হয়। এ ঘটনার বিচার দাবী করেন তিনি।
এদিকে অভিযুক্ত হাইওয়ে পুলিশের এসআই রাজ্জাক খানের দাবী, পারিবারিক বিষয় নিয়ে ঝামেলার কারনে রেগে গিয়ে হাতে থাকা মোবাইল ফোন বজলু খানের দিকে ছুঁড়ে মারেন তিনি।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার সংশ্লিষ্ট অফিসেও এ ব্যাপারে জানানো হবে, বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য। এদিকে আহত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে পারিবারিকভাবে একটি মামলা দায়ের করেছে এসআই রাজ্জাক খান। এই মামলায় বজলুকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন