1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্বে করোনা রোগী শনাক্ত সাড়ে ৫ কোটি ছাড়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বিশ্বে করোনা রোগী শনাক্ত সাড়ে ৫ কোটি ছাড়াল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৩ লাখ ৩২ হাজারের বেশি।

আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারটা পর্যন্ত গোটা বিশ্বে পাঁচ কোটি ৫৩ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রোগটি থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার জন। মারা গেছেন ১৩ লাখ ৩২ হাজার ৩২৮জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এক কোটি ১৫ লাখের বেশি মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ২ লাখ ৫২ হাজার। সুস্থ হয়েছেন ৭০ লাখের বেশি মানুষ।

ভারতে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৮৮ লাখ ৭৪ হাজার জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে সুস্থ হয়েছেন ৮২ লাখ ৯০ হাজার মানুষ।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত ৫৮ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মারা গেছে এক লাখ ৬৬ হাজারের বেশি। তবে রোগটি থেকে সেরে উঠেছেন ৫৩ লাখ ২২ হাজার জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন