1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব-৮ কালকিনি হতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

র‌্যাব-৮ কালকিনি হতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর কালকিনি হতে
ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ফাইস্যাতলা এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসাযী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর ২০২০ইং তারিখ রাত ২২.২০ ঘটিকার সময় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ফাইস্যাতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ শাহাদাত শিকদার(২৯), পিতাঃ মোঃ শহিদুল শিকদার, সাং-কাশিমপুর বদরদী, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ৯২(বিরানব্বই) পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন