বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

ট্রাম্পের নির্বাচন যেভাবে ‘মাটি করছে’ টুইটার

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ট্রাম্পের চোখে চোখ রাখার জন্য মার্কিন মুলুকে যারা ইতিহাস হয়ে থাকবেন, তাদের মধ্যে প্রথম সারিতে জ্যাক ডরসিকে রাখতেই হবে। প্রথম মেয়াদে যে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি ডলার ছড়িয়ে ভুলভাল তথ্য প্রচার করে সাধারণ মানুষকে বোকা বানিয়েছিলেন, সেই তাকে ডরসি আজ টুইটারে ‘লজ্জাহীন মানুষে’ পরিণত করে ছেড়েছেন।

ট্রাম্প যাতে টুইটারে ভুয়া কোনো কনটেন্ট শেয়ার করতে না পারেন কয়েক মাস আগে সেই ব্যবস্থা গ্রহণ করেন টুইটারের সিইও ডরসি। যখনই মিথ্যা কিছু লিখেছেন, বলেছেন-তখনই ট্যাগ লাগিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছেন। সেই ট্যাগ দেখে মানুষ বুঝেছে এই টুইটের ভিত্তি নেই। লজ্জার মাথা খেয়ে ট্রাম্প তবু কখনো অসত্য, কখনো মিথ্যা কথা বলেই যাচ্ছেন।

ট্রাম্প টুইটারকে একাধিকবার হুমকি দিয়েও কাবু করতে পারেননি। কিছুতেই তারা ট্যাগ কিংবা ল্যাবেল লাগানোর ফিচার বন্ধ করেনি। নির্বাচনের সময়ও সেটি অব্যাহত আছে।

ট্রাম্পের মিথ্যার নাগাল টানতে ফেইসবুকও কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু তারা এটি করতে বাধ্য হয়েছে ওই টুইটারের কারণে। টুইটার যখন ট্যাগ লাগানো শুরু করে, তখন মার্ক জাকারবার্গ বলেছিলেন, আমরা কারো স্ট্যাটাসের বিচার করতে পারবো না!

ট্রাম্প তার প্রথম মেয়াদে বিভিন্ন ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠানকে টাকা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেইসবুকে প্রচার চালান। সেই দিনগুলোতে যাচ্ছেতাই তথ্য দিয়ে মার্কিনিদের ভোট টানেন।

এবার যখন হারের পথে, তখন টুইটারের বিষয়ে ট্রাম্প লিখেছেন, টুইটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম আইনের ২৩০ ধারার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার সকালে (বাংলাদেশ বিকাল) টুইটারকে আক্রমণ করে স্ট্যাটাস দেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে ৫ ঘণ্টার ব্যবধানে ট্রাম্পের চারটি টুইটে ডরসির কোম্পানি ট্যাগ জুড়ে দেয়। কয়েকটি টুইটে আবার রি-টুইটও করা যায়নি।

ট্রাম্প এদিন টুইটে লিখেছেন, ‘টুইটার নিয়ন্ত্রণের বাইরে। এটি সরকারের ২৩০ ধারার উপহার।’

এই ধারার অধীনে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো তাদের ফ্ল্যাটফর্মে শেয়ার করা সব ধরনের কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারে। ট্রাম্প গত অক্টোবরে আইনটি পাল্টাতে চেয়েও পারেননি।

ট্রাম্প টুইটারকে আক্রমণ করেছেন জর্জিয়ায় পিছিয়ে পড়ার পর। এই রাজ্যটিতে হারলেই তার আরেকবার প্রেসিডেন্ট হওয়ার আশা শেষ হয়ে যাবে।

ফক্স নিউজসহ প্রভাবশালী কয়েকটি টেলিভিশন চ্যানেলের সর্বশেষ হিসাব অনুযায়ী, ট্রাম্প জিতেছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট, অন্যদিকে বাইডেনের এ সংখ্যা ২৬৪। জর্জিয়ার ১৬টি জিতে নিলে তিনি অনায়াসে ২৭০ এর ‘ম্যাজিক ফিগার’ ছাড়িয়ে যাবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE