1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে হায়দার কাজী জুট মিলের কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

মাদারীপুরে হায়দার কাজী জুট মিলের কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফরিদ উদ্দিন মুপ্তি- মাদারীপুর।।
করোনার কারনে সরকার ঘোষিত বন্ধ থাকা মাদারীপুর শহরের হায়দার কাজী জুট মিলের শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন মিল কর্তৃপক্ষ।বৃহস্পতিবার দুপুরে মিলে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ৫০০ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। একসপ্তাহ পর পর ৫ শত শ্রমিকদের ৫ কেজি চাল ২ কেজি আলু, ১ কেজি ডাল ও মাস্কের পরির্বতে একটি করে গামছা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের সাংসদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, তিনি এ সময় বলেন, এভাবে প্রতিটি মিল কল কারখানার মালিকরা যদি শ্রমিকদের পাশে দাড়াতো তাহলে এ দূর্যোগের সময় কর্মহীন মানুষের কষ্ট লাঘব হত। তাছাড়া প্রধান মন্ত্রীর নির্দেশ কোন কর্মহীন মানুষ যেন সরকারি অনুদান থেকে বঞ্চিত না হয়। এবং সরকারি নির্দেশ মেনে চলে নিজে সুস্থ্য থাকুন, আপনি আপনার পরিবার ও আমার দেশের মানুষকে সুস্থ্য রাখুন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব কাজী হায়দার হোসেন, পরিচালক কাজী আকতার হোসেন, কাজী মোকতার হোসেন, কাজী সাত্তার হোসেন প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন